ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ রাতেই জ্বলজ্বল করবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

ওশান নিউজ ডেস্ক : রাতের আকাশে দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ সুপারমুন। 

আজ বুধবার (৫ নভেম্বর) ব্রিটিশ উৎসব ‘বনফায়ার নাইট’-এর দিনেই দেখা যাবে এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য। 

ফলে ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে রাতের আকাশ ভরে উঠবে আলো ও রঙের দারুণ মেলবন্ধনে।

বছরের শেষভাগে আকাশে জমবে উৎসবের আমেজ। রাতের আকাশে দেখা যাবে চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ- অর্থাৎ সুপারমুন। 

এ বছর পরপর তিনটি সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি।

দ্য গার্ডিয়ানএর সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে আকাশে জ্বলজ্বল করবে এই বিশাল চাঁদ। 

একই রাতে ইউরোপে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’, ফলে আলো আর রঙের মেলবন্ধনে রাতটি হয়ে উঠবে আরও মনোমুগ্ধকর।

চাঁদ দেখা নির্ভর করবে আবহাওয়ার উপর কোথায় আকাশ পরিষ্কার থাকবে, তা জানতে স্থানীয় পূর্বাভাসের দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

চাঁদের কক্ষপথ নিখুঁত বৃত্তাকার নয়, বরং কিছুটা ডিম্বাকৃতি (উপবৃত্তাকার)। তাই চাঁদ সবসময় পৃথিবী থেকে একই দূরত্বে থাকে না। 

যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে, তাকে বলা হয় ‘পেরিজি’ (Perigee)এ সময় চাঁদ পৃথিবী থেকে থাকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল দূরে।

যদি পূর্ণিমার সময় চাঁদ এই কাছাকাছি অবস্থানে আসে, বা পেরিজির প্রায় ৯০ শতাংশের মধ্যে থাকে, তখন তাকে বলা হয় ‘সুপারমুন’। 

তখন চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় বড় ও উজ্জ্বল দেখা যায়।

নভেম্বরের এই পূর্ণিমাকে বলা হয় ‘বিভার মুন’। প্রকৃতি ও ঋতুর সঙ্গে মিল রেখে প্রতি মাসের পূর্ণিমার নামকরণ করা হয়। 

বছরের এই সময়ে বিভার (Beaver) নামের প্রাণীরা শীতের প্রস্তুতি নেয় বাঁধ তৈরি করে ও খাবার মজুত রাখে। 

তাদের এই কর্মব্যস্ত সময়ের সঙ্গে মিল রেখে নভেম্বরের পূর্ণিমার নাম হয়েছে ‘বিভার মুন’।

চলতি বছরের শেষ সুপারমুনের দেখা মিলবে আগামী ৪ ডিসেম্বর।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী পুলিশে নতুন মুখ: আরএমপির কমিশনার জিল্লুর, জেলার এসপি

1

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

2

বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগের নতুন সূচনা: সিইপিএ চুক্তি চূড়ান্

3

জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প

4

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

5

গ্যাস চুরি রোধে দেশজুড়ে পেট্রোবাংলার কঠোর অভিযান

6

ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড এর প্রথম উমরাহ কাফেলার পবিত্র য

7

ভ্যাপ–ইসিগারেটে এমডিএমবি বিক্রি: মালয়েশিয়া-চক্রের মূলহোতাসহ

8

পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট দলের সমাবেশ আজ

9

সেবা ও দক্ষতার স্বীকৃতি ৮০ পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ সুপা

10

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

11

ইমামরা দয়া নয়, ন্যায্য অধিকার ও মর্যাদা চায়: মুফতি আব্দুল হা

12

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি: সচিব

13

ঢাকার বাজারে সবজি-ডিম-মুরগি-মাছের দামে স্বস্তির ছোঁয়া

14

সিলেটে বিপিএল মাঠে ঢাকা কোচ মাহবুব আলী জাকিরের প্রথম জানাজা

15

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

16

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জ

17

বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ

18

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

19

স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ গড়ার সৃজনশীল কর্ম

20