ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: মির্জা ফখরুল

ওশান নিউজ প্রতিবেদক : ঐকমত্য কমিশনের প্রতিবেদনে বিএনপির দেওয়া 'নোট অব ডিসেন্ট' গুলো লিপিবদ্ধ না থাকায় তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি এই কমিশনকে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘প্রতারণা’ করার দায়ে অভিযুক্ত করেছেন। 

অবিলম্বে প্রতিবেদনটি সংশোধনেরও দাবি জানিয়েছেন তিনি।

আজ বুধবার ২৯ অক্টোবর দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'বিচার-সংস্কার-নির্বাচন, অন্তর্বর্তী আমলে বাংলাদেশ' শীর্ষক এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, মঙ্গলবার আমাদের সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, তারা তাদের প্রতিবেদন দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। 

প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন, তিনি এটার চেয়ারম্যান। আমরা যেসব বিষয়ে একমত ছিলাম না, সেখানে আমরা 'নোট অফ ডিসেন্ট' দিয়েছিলাম। 

সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটি প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম কালকে যখন তারা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই।

ঐকমত্য কমিশন গঠনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন, তাহলে ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐকমত্য কমিশন এটা আমি বলব, জনগণের সঙ্গে একটা প্রতারণা।

সংস্কার নয়, সংকট মুক্তির মূলে গ্রহণযোগ্য নির্বাচন দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এই বিষয়গুলো যদি সংশোধন না করা হয়, তাহলে এটা ঐক্যের বিপরীতে যাবে। 

এটি সংশোধন করার প্রয়োজন আছে।

মির্জা ফখরুল খুব পরিষ্কারভাবে বলেন, আমরা মনে করি, সমস্ত সংকটগুলোর মূলে হচ্ছে একটা সত্যিকার গ্রহণযোগ্য নির্বাচন। 

সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টেই সমস্ত সমস্যাগুলো সংবিধানের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে এবং সেভাবেই দেশ চলবে।

তিনি বলেন, আমরা সে কারণেই ৫ আগস্টের পরেই নির্বাচনের কথা বলেছিলাম। আজকে প্রমাণিত হচ্ছে, এই নির্বাচনটা যত দেরি হচ্ছে, ততই পারাজিত শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়।

বিএনপি সংস্কারবিরোধী' এমন প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা ও ‘ফলস প্রপাগান্ডা’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়েই। 

অথচ কনসাসলি একটা প্রচারণা চালানো হলো বিএনপি সংস্কারবিরোধী। এটা টোটালি ফলস, একটা মিথ্যা প্রপাগান্ডা।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন সময়মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ আবশ্যক: তাহের

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

3

৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন

4

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

5

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়

6

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযু

7

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে

10

চার কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

11

আকাশের চার উইকেট, জারিফের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১

12

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্

13

প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২

14

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

15

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্

16

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, নতুন করে ভর্তি ৫০৬ রোগী

17

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ

18

‘Ocean Dairy’ এর স্বপ্নের যাত্রা শুরু: সেরা স্বাদ ও গুণের প্

19

একনেক সভায় অনুমোদন ৭১৫০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্প

20