ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ওশান নিউজ প্রতিবেদক :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 ১০ নভেম্বর সোমবার রাতে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  রাত ৯টা ১০ মিনিটে শুরু হয়ে ১১ টা ১৫ মিনিটে এ বৈঠক শেষ হয়।

 বিএনপির  মিডিয়া সেলের সদস্য শায়রুল করীর খান এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে বিগত সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি সম্পর্কে ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করা হয় বৈঠকে। পাশাপাশি আগামী নির্বাচনে দলীয় প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণে ও করণীয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত বিএনপির দুই জন নেতা জানানআগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে  যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য  যে আসন ফাঁকা রাখা হয়েছে তা কিভাবে বন্টন করা হবে এবং শরিকদের ভোটের কৌশল কি হবে এ বিষয়ে আলোচনা করতে শরীক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি।

নেতারা জানান, রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে তৈরি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় সরকার। 

এ নিয়ে দলগুলো বেঁধে দেওয়া সময়ে সমঝোতায় পৌঁছতে না পারলে সরকার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়ার ঘোষনা দিয়েছে এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠকে উপস্থিত নেতাদের কাছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক সমঝোতার ব্যাপারে নেতাদের মতামত  ও পর্যালোচনা জানতে চান তারেক রহমান। 

নেতারা এ বিষয়ে একে একে সবাই কমবেশি আলোচনা করে।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিষয়ে বিএনপির স্পষ্ট বক্তব্য  কি হবে  জনগণের সামনে বিস্তারিত তুলে ধরা হবে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা । 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

1

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

2

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

3

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

4

রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

5

মহান বিজয় দিবসে রাজধানীতে এনসিপির বিজয় র‍্যালি

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

থাইল্যান্ডে মিস ইউনিভার্স ২০২৫: মুকুটে মেক্সিকোর ফাতিমা বশ

8

ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে বিভ্রান্তিকর রিল, সতর্ক থাক

9

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বা

10

নীরবতাই সবচেয়ে জোরালো: নতুন লুকে গভীর বার্তা দিলেন শাকিব খান

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

জুলাই সনদ অমান্য করলে দায় সরকারের: ড. খন্দকার মোশাররফ

13

বিএনপিতে যোগদান সৈয়দ এহসানুল হুদার, কিশোরগঞ্জ-৫ এ ধানের শীষে

14

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান

15

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান ব

16

প্রশাসনে রদবদল: তিন সচিবের দপ্তরে নতুন দায়িত্ব

17

হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্র: রুহুল কবি

18

অন্তর্বর্তী সরকারের কাজ জনগণের স্বার্থ রক্ষা কোনো দলীয় স্বার

19

নির্বাচনের আগে জেলা প্রশাসনে বড় রদবদল: ২৩ জেলায় নতুন ডিসি

20