ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে আইডিইবি’র ৫৫ বছর পূর্তি ও গণপ্রকৌশল দিবস উদযাপন

ওশান নিউজ প্রতিবেদক : দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ৮ নভেম্বর, ২০২৫ রাজশাহীতে উদযাপিত হলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস।

এ উপলক্ষ্যে সকাল ১০টায় রাজশাহী জেলা শাখা আইডিইবি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। 

যেখানে জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি প্রাঙ্গণে এসে শেষ হয়। 

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রাজশাহী বিভাগ রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রকৌ. তৈয়ব আলী মুকুল। সভাপতিত্ব করেন আইডিইবি রাজশাহী জেনিক এর আহ্বায়ক প্রকৌ.এ আর জামিল ইদি।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। দক্ষ প্রকৌশল জনশক্তি গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধশালী করতে আইডিইবি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। 

প্রকৌশলগত যে কোন উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ অগ্রগামী ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা অব্যহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় উপদেষ্টা প্রকৌ. আবু বকর সিদ্দীক, সাবেক সভাপতি প্রকৌ. খাইরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, সহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আইডিইবির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইডিইবি রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সঞ্চালনায় ছিলেন আইডিইবি রাজশাহী জেলা শাখার সদস্য সচিব প্রকৌ. আহসান হাবীব।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব প্রধান উপদেষ্টার: হাসন

1

হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূল

2

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন

3

পদত্যাগ করে নির্বাচনের ময়দানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জ

4

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হ

5

৫ ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট

6

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ: পুড়ে গেছে গুরুত্ব

7

শক্তিশালী জনম্যান্ডেট ছাড়া দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়ন সম্

8

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

9

‘সোলজার’এর লুকে ঝলমলে শাকিব খান, বনানীতে ভক্তদের ঢল

10

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার, কার্যকর ১ নভেম্বর

11

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

12

শাড়িতে বাঙালি সৌন্দর্যের প্রতিচ্ছবি রুনা খান

13

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপো

16

দেশের সব সংস্কারই আইনের সূত্র মেনে হয়েছে: আইন উপদেষ্টা

17

খালেদা জিয়ার স্মৃতি রোমন্থনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলব

18

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

19

সুপ্রিম কোর্টে ২১ স্থায়ী বিচারপতির শপথ পাঠ করালেন প্রধান বিচ

20