ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমরা জীব বৈচিত্র্য, পরিবেশগত স্বাস্থ্য নিয়ে কথা বলি। এটা গুরুত্বপূর্ণ। 

কিন্তু জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি।

২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তিনদিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এই ধরণের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তরুণ গবেষকরা তাদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। 

তিনদিনের এই সম্মেলনে তরুণরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে আজকে যে স্বীকৃতি পেয়েছে তা দেখে আমি অভিভূত হয়েছি। এই সম্মেলন প্রমাণ করে গবেষণার প্রতি দেশের তরুণ সমাজের যথেষ্ট আগ্রহ রয়েছে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরণের গবেষণাধর্মী আয়োজন কার্যকরী ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘সম্মেলনে ওয়ান হেলথ বিষয়ে প্রেজেন্টেশন ছিলো উৎসাহব্যঞ্জক। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়ান হেলথ কনসেপ্টকে ধারণ করে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। কারণ ওয়ান হেলথ নিয়ে আমরা এখনো লড়াই করছি। আমরা সবসময় মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবি। 

কিন্তু প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য ঠিক না থাকলে, মানুষের স্বাস্থ্য রক্ষা করা যাবে না।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওমর ফারুক ইউসুফ। সমাপনী বক্তব্য ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক।

গত তিন দিন দেশি-বিদেশি প্রায় পাঁচ শতাধিক গবেষকদের পদচারণায় মুখর ছিল সিভাসু প্রাঙ্গণ। তিনদিনের টেকনিক্যাল সেশন শেষে কম্বাইন্ড প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন সিভাসু’র প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ। প্লেনারি সেশনে অংশ নেন যুক্তরাজ্যের প্রখ্যাত ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং ইমেরিটাস অধ্যাপক ড. আলাসডেয়ার অ্যালেক্স জে কুক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রখ্যাত নেফ্রোলজিস্ট প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. প্রবোধ বোরাহ, ভিয়েতনামের হ্যানয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশন এর অ্যাসোসিয়েট প্রফেসর সন গুয়েন লান হুং এবং বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডা. শফিউল আহাদ সরদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার

1

পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডনে গেলেন জুবাইদা রহমান

2

আইটেল নিয়ে এলো 'আইটেল হোম'

3

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছু

4

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ

5

তরুণদের রক্ষায় দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ

6

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

7

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

8

জাতীয় নাগরিক জোটের দাবি: উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে

9

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

10

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার ন

11

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট চান ডা. তাহের

12

চব্বিশের জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের ঘটনা আলোকপাত করা হবে

13

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

14

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

15

নিয়মিত সময়সীমার মধ্যে জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন

16

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বা

17

বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়নে কমনওয়েলথ প্

18

১৯ অক্টোবর থেকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

19

চার নারীর অবদানের স্বীকৃতি, বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধ

20