ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার রাজশাহী মহানগর বিএনপির

ওশান নিউজ প্রতিবেদক :  রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুন অর রশিদ মামুন  ৫ নভেম্বর বুধবার দুপুরে কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন।

সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দলের নির্দেশ যারা ধানের শীষে মনোনয়ন পাবে তার পক্ষেই নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাবে। 

দলের নির্দেশনা মতো ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি স্থানীয় ৬টি আসনের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে তাদের সহযোগিতা করার জন্য।

তারা আরও বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে সদর আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু থাকবেন। 

এছাড়া মহানগরের পক্ষ থেকে ছয়টি আসনের প্রার্থীদের দাওয়াত করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপস্থিত নেতৃবৃন্দ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করতে কাজ শুরু করছে মহানগর বিএনপি। 

এরইমধ্যে সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। 

বিএনপি যেহেতু বড় দল সেখানে পদ প্রত্যাশী অনেক নেতা ছিলেন। পদ পেতে প্রতিযোগিতাও ছিল। পদ না পেয়ে অনকেই হতাশ হয়েছেন। 

সেসব ভুলে গিয়ে নেতাকর্মীরা সকলে যাতে জেলার ছয়টি আসনের প্রার্থীদের পক্ষে কাজ শুরু করেন সে লক্ষ্যে মহানগর বিএনপি মাঠে নেমেছে। নানা পদক্ষেপ নিচ্ছে।

রাজশাহী মহানগর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু।

এছাড়া বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু,মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছরের চুক্তিতে ঢাকা ক্যাপিটালসের মালিক হলেন শাকিব খান

1

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

2

থাইল্যান্ডে মিস ইউনিভার্স ২০২৫: মুকুটে মেক্সিকোর ফাতিমা বশ

3

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সা

4

বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে ফিরলেন বহিষ্কৃত ৭ নেতা

5

খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

6

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে বান্দরবান থেকে দুই পর্ন তারকা গ

7

কলকাতায় এক ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ, উন্মোচিত বিশ্বের সবচ

8

রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পার

9

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

10

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশের জার্মান রাষ্ট্রদ

11

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান

12

বাংলা ভাষার প্রযুক্তিতে নতুন দিগন্ত : কাগজ.এআই ও জুলাই ফন্ট

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

15

বিজিবি দিবসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৭২ সদস্য পদকপ্রাপ

16

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসুত্রের অভিযোগে রাজশাহীতে দুইজন আটক

17

বিপুল সংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় তিন বিচারপতির কাছে ব্যাখ্য

18

শহীদ ওসমান হাদি ও নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন তারেক রহমান

19

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

20