ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

ওশান নিউজ প্রতিবেদক : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে উৎসবটি পালিত হচ্ছে। 

বড়দিনের এই উৎসবের আমেজ ছুঁয়ে গেছে দেশের সংস্কৃতি অঙ্গনেও; সাধারণ মানুষের পাশাপাশি উৎসবে মেতেছেন শোবিজ তারকারাও। এবার ভক্তদের মাঝে বড়দিনের আনন্দ ভাগ করে নিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। 

এদিন বিকেলে জয়া আহসান বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন। দেখা যায়, বড়দিনের আমেজে ঘরোয়া পরিবেশে পোজ দিয়েছেন তিনি। পরনে একটি হালকা গোলাপি রঙের টপস ও সাদা প্যান্ট। সঙ্গে কাছে রেখেছেন টেডি বিয়ার। 

আরও দেখা যায়, ঘরের কোণে বড়দিনের বিশেষ সাজসজ্জা; যেমন সান্তা ক্লজ ও গাছ।ছবিগুলো কোথা থেকে প্রকাশ করা হয়েছে, তা অবশ্য জানাননি জয়া আহসান। তবে নেটিজেনদের অনুমান, কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী, সেখান থেকেই বড়দিনের সাজে নিজেকে মেলে ধরেছেন। 

সঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন জয়া আহসান। লিখেছেন, ‘বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে’। জয়া আহসানের এই পোস্টটি প্রকাশের পরই ভক্তদের বেশ প্রতিক্রিয়া দেখা যায়। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি জয়ার স্নিগ্ধ লুকের প্রশংসা করছেন ভক্তরা। 

এছাড়াও বর্তমানে দেশে এবং বিশ্বে চলমান নানা অস্থিরতার মাঝে অভিনেত্রীর এই শান্তির প্রার্থনা বিশেষভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে তার ভক্তদের। উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলোতে আলোকসজ্জা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যিশু খ্রিষ্টের জন্মতিথিকে বরণ করে নিতে মেতে উঠেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু

1

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

2

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী ন

3

২০ দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট এনডিএফ এর আত্মপ্রকাশ

4

স্বর্ণের দামে এবার ভাঙল অতীতের সব রেকর্ড

5

এক ফ্রেমে বলিউড ও কোরিয়া স্কুইড গেম ফ্রন্ট ম্যানের সঙ্গে শাহ

6

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

7

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

8

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

9

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক বৈঠক: বিকেলে এনসিপি, সন্ধ্যা

10

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

11

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

12

চার কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

13

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন

14

মব কালচার প্রতিহত করলে ক্যাম্পাস অস্থিতিশীল হতো: রাকিবুল ইসল

15

বিপ্লব ও সংহতির চেতনা বাস্তবায়নে মানুষের অধিকার নিশ্চিত করতে

16

হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল হবে ৭ জানুয়ারির মধ্যে: আইজি

17

ঢাবিতে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধিতে এটুআই-আইস

18

আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত ব

19

হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে প্রথম আলো সংবাদকর্মীরা

20