ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

বিনোদন প্রতিবেদক : জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ'। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো’।

শুক্রবার রাজধানীর খিলগাঁওতে মাইক্লো বাংলাদেশের ১৭তম আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির এবং মাইক্লোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র দুই বছরে ১৭টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে।

এ প্রসঙ্গে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ বলেন, ‘মাইক্লো’ বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই ধারাবাহিকতা রক্ষায় তারা প্রতিশ্রুতি বদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান এমন অঙ্গীকার ব্যক্ত করে প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘মাইক্লো বাংলাদেশ মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। 

তারই অংশ হিসেবে খিলগাঁওতে ১৭তম শোরুম চালু করে মাইক্লো আরও একটা নতুন অধ্যায়ের সূচনা করলো। আমরা বাংলাদেশের জনগণকে আরামদায়ক, পরিবেশবান্ধব পোশাক সরবরাহের আমাদের যাত্রা চালিয়ে যেতে পেরে আনন্দিত। 

উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য তিন দিন ব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ

1

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

2

ঢাকা রেজেন্সিতে দুইদিনব্যাপী ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

3

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছু

4

বিএনপি–জমিয়তের নির্বাচনী সমঝোতা, ৪ আসনে প্রার্থী ছাড়

5

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

6

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ

7

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাবের জয়জয়কা

8

করপোরেট ফুটবলের প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

9

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী আরও উন্নত করতে হবে : ত

10

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশে অনাকাঙ্ক্ষিত সহিংসতা বৃদ্ধি

11

তরুণদের রক্ষায় দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ

12

মহান বিজয় দিবসে রাজধানীতে এনসিপির বিজয় র‍্যালি

13

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর,শিক্ষার্থীরা প্রস্তুত

14

রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫

15

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রত

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

চার কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

18

সালমান শাহ হত্যা মামলায় দ্রুত বিচার ও আসামি গ্রেপ্তারের দাবি

19

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে ভিড় না করার

20