ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশের বিপিও শিল্পের কেন্দ্রীয় ও একমাত্র বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) বিশ্বের অন্যতম সর্ববৃহৎ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্টার্টআপ প্রদর্শনী ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করেছে। 

এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় গত ১৩১৭ অক্টোবর ২০২৫ তারিখে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।

এই বছর বাক্কো, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় GITEX Global 2025-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। 

বাক্কো-এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি জনাব তানভীর ইব্রাহিম। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জনাব মো. মাহমুদুল হাসান সৈকত, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, সার্ভিফাই টেক লিমিটেড; জনাব এরশাদুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাইজআপ ল্যাবস; জনাব মো. কায়ুম হোসেন, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, টেকসলজার বিপিও; এবং জনাব মোহাম্মদ সাজিদ-আল-রশিদ, টেকনিক্যাল লিড, যুয্ | অটোমেশন সলুশনজ বাংলাদেশ।

GITEX Global 2025-এ ১৮০টিরও বেশি দেশ থেকে ৬,৮০০-এর অধিক প্রদর্শক, ,০০০+ স্টার্টআপ এবং ১,২০০ বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, ক্লাউড, ডেটা অ্যানালিটিকস, স্মার্ট মোবিলিটি ও টেকসই প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক মডেল এই বছরের মূল আলোচ্য বিষয় ছিল।

উক্ত আয়োজনে বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের সক্ষমতা, তরুণ কর্মশক্তির দক্ষতা এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানের উৎকর্ষতা তুলে ধরে বাক্কো প্রতিনিধি দল। 

প্রদর্শনী চলাকালীন তারা বিশ্বব্যাপী বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্ভাবক ও বিভিন্ন আউটসোর্সিং সংগঠনের সঙ্গে একাধিক ব্যবসায়িক ও নেটওয়ার্কিং বৈঠকে অংশগ্রহণ করে, যেখানে ভবিষ্যৎ সহযোগিতা, সম্ভাব্য ব্যবসায়িক সম্প্রসারণ এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। এসময় আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক বিপিও ও আইটিইএস সক্ষম বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহ তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে, যা বৈশ্বিক আউটসোর্সিং শিল্পে নতুন দিক নির্দেশনা দেয়। 

এসব কার্যক্রম বাংলাদেশের বিপিও শিল্পকে ‘ইন্টেলিজেন্ট প্রসেস আউটসোর্সিং (IPO)’এর আন্তর্জাতিক মানচিত্রে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

প্রতিনিধি দলের অভিমত অনুযায়ী, ভবিষ্যতের বৈশ্বিক আউটসোর্সিং শিল্প হবে প্রযুক্তিনির্ভর, দক্ষতা-চালিত ও অন্তর্ভুক্তিমূলক। 

এজন্য বাংলাদেশের তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড, ডেটা অ্যানালিটিকস ও অটোমেশন বিষয়ে প্রশিক্ষিত করা সময়ের দাবি।

বাক্কো মনে করে, এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ দেশের সেবা খাতের ব্র্যান্ডিং, বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

1

ব্ল্যাক ইজ হ্যাপি কালার পূর্ণিমার নতুন লুক মুগ্ধ করে ভক্তদের

2

ভোরে ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে মানুষ

3

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

4

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের

5

সালমান শাহ হত্যা মামলায় দ্রুত বিচার ও আসামি গ্রেপ্তারের দাবি

6

৯১ আসনে প্রার্থী ঘোষণা করল জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি

7

এইচএসসি পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১৬ নভেম্বর

8

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহি

9

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৪১.৫ মিলিয়ন ডলার কিনেছ

10

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার: রাজশাহী পুলিশ কমিশনারকে

11

ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুর ২টায় জাতীয়

12

নিয়ম-নীতি মেনেই পদোন্নতি, পদসৃজন ও নিয়োগ দিতে হবে: তথ্য সচিব

13

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

14

সরকার কিনছে এক লাখ টন সেদ্ধ ও আতপ চাল, খাদ্য মজুত বাড়ানোর উ

15

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়েছেন : শ

16

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ রোধ করতেই হাদিকে গুলি: সার

17

লেখনীশক্তির স্বীকৃতিতে ডিআরইউ’র সম্মাননা পেলেন ২৯ জন

18

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্

19

রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে আইডিইবি’র ৫৫ বছর পূর্তি ও গণপ্রকৌশ

20