ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভি৬০ লাইট: এক ফ্রেমে ঋতুর চার রঙ

ওশান নিউজ প্রতিবেদক : কেমন হয়, যদি মনের মতো একটি ছবিকেই সাজানো যায় প্রকৃতির নানা রূপে? কখনো গ্রীষ্মের উজ্জ্বল রোদে, কখনো শরতের নরম আলোয়, কখনো বসন্তের রঙিন ফুলেল ছোঁয়ায়, আবার কখনো শীতের কুয়াশাচ্ছন্ন স্নিগ্ধতায়। 

ভিভো ভি৬০ লাইটের স্মার্ট এআই প্রযুক্তি এবার সেই অভিজ্ঞতাকে নিয়ে এসেছে হাতের নাগালে।

ভিভোর ভি সিরিজ মানেই প্রো লেভেল পোর্ট্রেট। প্রতিনিয়তই নতুন কিছু যুক্ত করে গ্রাহকদের জন্য ভিভো নিয়ে আসে ফটোগ্রাফিতে নতুন মাত্রা। আর সেই ধারাবাহিকতায় এবার আরও উন্নত হয়েছে ভিভোর এআই ইমেজ স্টুডিও, যেখানে যুক্ত হয়েছে এআই ফোর সিজন পোর্ট্রেট মোড। 

ইতোমধ্যে গ্রাহকরা আগ্রহ দেখাচ্ছে নতুন এই এআই প্রযুক্তির ব্যাপারে।

এই ফিচারটি ব্যবহার করে মাত্র এক ক্লিকেই একটি সাধারণ আউটডোর ছবিকে সাজানো যায় চারটি ভিন্ন ঋতুর আবহে। নিজের পছন্দের আউটডোর ছবিটিকে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে দৃশ্যপট বদলে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করা যায় এই মোড দিয়ে। যেখানে ছবির বিষয়বস্তু এক হলেও দেখা যায় চারটি ভিন্ন দৃশ্যে। 

এক্ষেত্রে, প্রতিটি ঋতুর আবহ এমনভাবে ফুটে ওঠে, যেন মনে হয় ছবিটি সত্যিই সেই ঋতুতে তোলা হয়েছে। আর এভাবেই, গ্রীষ্মের প্রখর গরমেও ছবিতে আনা যায় হিমশীতল বরফের স্পর্শ অথবা শরতের পাতাঝরা ভাব থেকে মুহূর্তেই বসন্তের ফুলেল ছোঁয়া।

এছাড়াও, ভিভোর এআই ইমেজ স্টুডিওতে থাকছে আরও উন্নত এআই ইরেজ ৩.০ । যা, ছবিতে থাকা যেকোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি অথবা বস্তু সরিয়ে দেয় এক টাচেই। শুধু তাই নয়, গ্লাস বা স্ক্রিনের যেকোনো প্রতিফলন দূর করে ছবিকে করে একদম স্পষ্ট। প্রতিটি ছবিকে ইন্সট্যান্টলি স্টাইলিশ এবং ক্লাসিক রুপে সাজিয়ে তোলে এর এআই ফটো এনহ্যান্স অপশন।  

আর সবকিছুকে এতটা নিখুঁত মাত্রা দেয় ভি৬০ লাইটের ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সনি আইএমএক্স ৮৮২ সেন্সর, থার্ড জেনারেশন এআই অরা লাইট ও উন্নত এআই মাস্টার এইচডি অ্যালগরিদমের সহায়তায় প্রতিটি ছবি হয় একদম পরিষ্কার ও উজ্জ্বল। 

পাশাপাশি, সবার পছন্দের ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় প্রতিটি ছবি হয় মনের মতো সাজানো। ফ্রন্ট ও ব্যাক দুটি ক্যামেরাতেই আছে ফোরকে রেকর্ড সুবিধা। তাছাড়াও, ভিভো ভি৬০ লাইটে থাকছে ৩ টি ভিন্ন ফ্ল্যাগশিপ-লেভেলের মাস্টার পোর্ট্রেট স্টাইল বোকেহ মোড। 

যা প্রতিটি ছবিতে দেয় প্রফেশনাল ও সিনেমাটিক ফিনিশ।  

ভিভো ভি৬০ লাইটের ফাইভজি ও ফোরজি দুটি ভ্যারিয়েন্ট এর সাথে নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তোলা যাবে নিজের মনের মতো করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: আইজিপি

1

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

2

বিমানবন্দরে আগুনে ঔষধ শিল্পে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য ক্ষ

3

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ত

4

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে সবাইকে নিয়ে এগোতে চাই: মির্জা

5

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

6

মব কালচার প্রতিহত করলে ক্যাম্পাস অস্থিতিশীল হতো: রাকিবুল ইসল

7

১৯ অক্টোবর থেকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

8

প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া, বিশ্বের নজরে লজ্জার

9

খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

পানি বণ্টনে ন্যায় ও সহযোগিতা চাই: জেনেভা কনভেনশনে বাংলাদেশের

12

ক্ষমতায় এলে ভারত-প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্ত

13

পিআর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আগামী সংসদে: মির্জা ফখরুল

14

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

15

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

16

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

17

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

18

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

19

নতুন জীবনে পা রাখলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

20