ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইয়েমেনে হুথিদের অভিযানে জাতিসংঘের ২০ কর্মী আটক

ওশান নিউজ ডেস্ক : জাতিসংঘের অন্তত ২০ জন কর্মীকে আটক করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। আল জাজিরার খবরে বলা হয়, সংস্থাটির কর্মীদের আটক করতে দেশটির রাজধানী সানার একটি স্থাপনায় অভিযান চালায় গোষ্ঠীটি। জাতিসংঘ বিষয়টি নিশ্চিত করে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।

রোববার ১৯ অক্টোবর সানার হাদা জেলার জাতিসংঘ কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইয়েমেনে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক কার্যালয়ের মুখপাত্র জিন আলম। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন আন্তর্জাতিক কর্মী এবং ৫ জন ইয়েমেনি নাগরিক। এছাড়া আরও ১১ জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে।      

আলম বলেনএই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা হুতি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি যেন দ্রুত আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করা যায় এবং সানায় অবস্থিত আমাদের কার্যালয়টির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়।অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, হুতি বাহিনী ওই দপ্তর থেকে কম্পিউটার, ফোন এবং সার্ভারসহ সব ধরনের যোগাযোগ সরঞ্জাম জব্দ করেছে। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে চাননি।

আটক ব্যক্তিরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং মানবিক সমন্বয় সংস্থা (ওসিএইচএ)।

এ ঘটনা এমন সময় ঘটল যখন হুতি প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর ওপর নজিরবিহীন চাপ বাড়িয়েছে। সানা, হুদাইদা ও সাদায় মানবিক সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও তদারকি জোরদার করেছে। জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত হুতিরা ৫০ জনের বেশি জাতিসংঘ কর্মীকে আটক করেছে।

হুথি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে আটক অভিযানের কারণ জানায়নি। তবে বিশ্লেষকদের মতে, মানবিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তার এখন হুথি গোষ্ঠীর কৌশলগত অংশ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির পরিবারকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

1

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

2

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগদান

3

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

4

নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

5

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্ন

6

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস

7

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে: মীর স্ন

8

১৫ মাসে সাংবাদিক নিপীড়নের শিকার ১,০৭৩ জন: টিআইবি

9

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্য গড়ার আহ্বান আজ

10

নীরবতাই সবচেয়ে জোরালো: নতুন লুকে গভীর বার্তা দিলেন শাকিব খান

11

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.৪ শতাংশ

12

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টায়

13

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

14

ঢাকায় একদিনে গ্রেপ্তার ১৩১ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্

15

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

16

আজকের দিনে জন্মগ্রহণ করলেন জনপ্রিয় ৫ অভিনেত্রী

17

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

18

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্ত

19

ব্যবসায়ীদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক, প্রতিবন্ধকতা দূর করার আশ

20