ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Sep 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ

ওশান নিউজ প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০)-এর নামাজে জানাজা আজ বাদ এশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হেডকোয়ার্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি সহ শহিদ শামীম আহমেদ-এর সহকর্মীগণ অংশগ্রহণ করেন।
এর আগে তাঁকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে গার্ড অভ অনার প্রদান করা হয়।
জানাজা শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় বার্ন ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। এখানকার ডাক্তাররা সবাই দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, শামীম আহমেদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং আজ কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন ও শহিদি মর্যাদা দান করেন- আমরা সে কামনা করি।
উপদেষ্টা জানান, আহত বাকি তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য আজ রাত সাড়ে দশটায় সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসবেন। তিনি এসময় চিকিৎসাধীন বাকি তিনজন ফায়ার ফাইটারের দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া কামনা করেন। 
উপদেষ্টা পরে নিহত শামীম আহমেদ-এর পরিবারকে সমবেদনা জানান। তিনি পরিবারটির জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে ফিক্সড ডিপোজিট করে দেয়া ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। 
উল্লেখ্য, গতকাল (২২ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় সংঘটিত অগ্নি দুর্ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরাধীন টঙ্গী ফায়ার স্টেশনের ৪ জন ফায়ার ফাইটার আহত হয় যাদেরকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিলো। তাদের মধ্যে গুরুতর আহত (১০০% দগ্ধ) দু'জনের একজন শামীম আহমেদ আজ বিকাল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়মিত সময়সীমার মধ্যে জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন

1

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছালো প্রথম গমের চালান

2

খালেদা জিয়ার জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি

3

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী নয়: সংলাপে

4

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর,শিক্ষার্থীরা প্রস্তুত

5

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ফের তলব, নিরাপত্তা ও উসকানিমূলক বক

6

তেজগাঁও কলেজে সহপাঠীর হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থী

7

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

8

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

9

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

10

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

11

তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী সমাধানে এগিয়ে আসতে হবে: শিক্ষা উপদ

12

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

13

বর্তমান সরকার নতুন পে-স্কেল ফ্রেমওয়ার্ক অনুমোদন করবে: অর্থ উ

14

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

15

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

16

জলবায়ু চ্যালেঞ্জকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম বাংলাদেশ

17

উপদেষ্টারাও এখন শেখ হাসিনার পথে হাঁটতে চান : আমজনতার তারেক

18

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিন

19

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড বৃদ্ধি, চ্যাম্পিয়ন পাবে ৫

20