ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্বল পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল বিএসইসি

ওশান নিউজ প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে স্থগিত করা হয়েছে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন। 

একীভূতকরণের সিদ্ধান্তের ফলে দূর্বল এই ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জে আজ সকালেই লেনদেন শুরুর আগে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকের শেয়ার আজ থেকে লেনদেনযোগ্য নয়।

গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে জানান, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে শেয়ারধারীরা আর্থিক ক্ষতি এড়াতে পারবেন না এবং শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণার পর থেকে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দেয়। 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিএসইসি লেনদেন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করেছে, ফলে বিনিয়োগকারীরা অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, তারল্য সংকট, বিশাল অঙ্কের শ্রেণকৃত ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতির কারণে এসব ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। 

অনেকবার তারল্য সহায়তা দেওয়ার পরও এই ব্যাংকগুলোর অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং তাদের শেয়ারবাজার মূল্য মারাত্মকভাবে পড়ে গেছে এবং প্রতিটি ব্যাংকের নিট সম্পদ মূল্য বা নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ঋণাত্মক অবস্থায় রয়েছে।      

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে ভিড় না করার

1

ডিজিটাল ভ্যাট রিফান্ড সেবা চালু করল এনবিআর

2

হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে সমঝোতা

3

খালেদা জিয়ার স্মৃতি রোমন্থনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলব

4

সিলেটে অবতরণ করেই ফেসবুকে পোস্ট করলেন তারেক রহমান

5

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বীর শহীদদে

6

পাঁচ বছরের চুক্তিতে ঢাকা ক্যাপিটালসের মালিক হলেন শাকিব খান

7

এশিয়ান আরচ্যারীতে ফাইনালের পথে বাংলাদেশ-ভারত মুখোমুখি

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

11

আসন্ন নির্বাচনে কোনো জোট করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

12

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই নয়: নাহিদ ইসলাম

13

বাংলা ভাষার প্রযুক্তিতে নতুন দিগন্ত : কাগজ.এআই ও জুলাই ফন্ট

14

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশে ঐকমত্য দেখাল কমিশন

15

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

16

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

17

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

18

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

19

সিলেটে বিপিএল মাঠে ঢাকা কোচ মাহবুব আলী জাকিরের প্রথম জানাজা

20