ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

সেনানিবাসে খালেদা জিয়া: প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত একান্ত আলাপ

ওশান নিউজ প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ ২১ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন।

তবে, খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টার আলাপের বিষয়বস্তু কী ছিল তা জানাননি শায়রুল কবির খান। এর আগে শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে সেনাকুঞ্জে গিয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্জের এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

গত বছরও সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে পাঁচতলা ভবনের ধসে নিহত ৩, আহতদের হাসপাতালে ভর্তি

1

হজযাত্রী নিবন্ধনে গাফিলতি, ৬৬ এজেন্সিকে সতর্ক করলো ধর্ম মন্ত

2

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছালো প্রথম গমের চালান

3

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

4

ইসিকে সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াতের ১৮ দফা দাবি

5

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

6

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

7

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা জরুরি: সিইসি

8

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড–কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি

9

কমিশনের প্রতিবেদন: বিডিআর হত্যাযজ্ঞে আ.লীগের সম্পৃক্ততা, তাপ

10

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে নিবন্ধিত সব দলের সঙ্গে জাতিসং

11

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

12

ঢাকায় নাহিদ-নাসীরুদ্দীন-ডা. তাসনিম লড়বেন ঢাকা-১১, ঢাকা-১৮

13

২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএল, ফাইনাল ২৩ জানুয়ারি ঢাক

14

রাজশাহীর মেয়েদের টিটিসি দেশের উন্নয়নে অবদান রাখছে: আইন উপদেষ

15

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২

16

অর্থনৈতিক অগ্রগতি ও বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্ব

17

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে ইসি নিজস্ব সিদ্ধান্

18

পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন ডন

19

বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

20