ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে যুবকরাই আশার আলো : ডা. শফিকুর রহমান

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের অমূল্য সম্পদ যুব সমাজ জেগেছে, এবং তারা ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে। 

এই অদম্য দুঃসাহসী যুব শক্তিকে কাজে লাগিয়ে আমরা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে একটি তরুণ নেতৃত্বভিত্তিক ন্যায্য ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। 

তিনি আরও জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় ছাত্র-জনতাকেও নিয়ে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে।

বুধবার বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে সিলেট-২ ও সিলেট-৩ আসনের জামায়াত দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 

অনুষ্ঠানের আয়োজন করেন সিলেট জেলা শাখা; জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান সভার সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কারো হাতে ইজারা দেয়া হয়নি। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এত মানুষ শহীদ হয়েছেন, তাদের রক্তের মূল্য দিতে হবে শহীদের সম্মান নিশ্চিত করতে হবে। 

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোন মূল্য নেই; এ জন্যই দেশের অধিকাংশ দল এখন গণভোটের দাবি জানাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উচিত এই দাবি গুরুত্বের সাথে নেওয়া।

তিনি তার বক্তব্যে আরও বলেন, ইসলামী আন্দোলনের পথ সবসময়ই কঠিন হলেও আল্লাহর সাহায্যে কঠিন সময় সহজ হয়ে আসে। 

নবী ও রাসুলের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে দ্বীনের পথে ধৈর্য্য ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। মুসা (আঃ)-এর উদাহরণ দেন তিনি আল্লাহ মুসাকে সহায়তা করেছেন এবং তেমনি আল্লাহ বাংলাদেশের মুক্তিও নিশ্চিত করবেন, যদি কর্মীরা দ্বীনের দায়িত্ব নৈতিকভাবে পালন করে যান।

সম্মেলনে জেলা ও অঞ্চলের অনেক নেতা-কর্মী ও মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। তারা একাত্মতা ও সোচ্চারভাবে ভোটাধিকার রক্ষা, লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচনে সুশৃঙ্খল ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার দাবি পুনরাবৃত্তি করেন। 

ডা. শফিকুর রহমান বলেন, মানুষের ভোটের অধিকার রক্ষায় কারো কাছে মাথা নত করব না, প্রয়োজনে আবার রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। 

প্রত্যেক নাগরিককে তার ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনকে জিহাদের ময়দান মনে করে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পার

1

১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ব

2

বিমানবন্দর থেকে নিরাপত্তা প্রটোকলে গুলশানে পৌঁছালেন ডা. জুবা

3

২০২৬ সালে ব্যাংক ছুটি ২৮ দিন ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক

4

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

5

একই দিনে গণভোট-নির্বাচন সংস্কারকে গুরুত্বহীন করবে, তিন উপদেষ

6

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভা

7

স্বর্ণের দামে এবার ভাঙল অতীতের সব রেকর্ড

8

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

9

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

10

নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখান: সিইসি

11

ভিভো ভি৬০ লাইট এ মুগ্ধ প্রযুক্তিপ্রেমীরা

12

প্রধান উপদেষ্টার হাতে উন্মোচন আন্তর্জাতিক নারী কাবাডি বিশ্বক

13

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

14

কামরাঙ্গীরচরে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছ

15

অন্তর্বর্তী সরকারের কাজ জনগণের স্বার্থ রক্ষা কোনো দলীয় স্বার

16

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

17

স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তান হাইকমিশনার ইমর

18

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

19

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন

20