ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পন্সর

ওশান নিউজ প্রতিবেদক :  টেকনো, গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ করেছে বাংলাদেশে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের টাইটেল স্পনসর হিসেবে, যা জাতীয় ফুটবলকে সমর্থন এবং সারা দেশের ভক্তদের সাথে যুক্ত থাকার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সহ টেকনো এবং বাফুফে’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এই পার্টনারশিপের অংশ হিসেবে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম হংকং এএফসি এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচের টাইটেল স্পনসর হবে টেকনো। এর আগে এ বছর অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ভুটান ও বাংলাদেশ বনাম সিঙ্গাপুর কোয়ালিফায়ার ম্যাচের স্পনসর হওয়ার পর, এই স্পনসরশিপ টেকনোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল ও এর উত্সাহী ভক্তদের সাথে ব্র্যান্ডটির সম্পর্ক আরও গভীর হয়েছে। এই পার্টনারশিপের বিষয়ে আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “এএফসি এশিয়ান কোয়ালিফায়ার-এর অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশের ফুটবলের সাথে যাত্রা অব্যাহত রাখতে পেরে টেকনো অত্যন্ত উচ্ছ্বসিত। কোয়ালিফায়ার ম্যাচের টাইটেল স্পনসর হওয়ার মাধ্যমে জনপ্রিয় এই খেলার প্রতি টেকনো’র  প্রতিশ্রুতি এবং আমাদের  ব্র্যান্ড স্পিরিট ‘স্টপ অ্যাট নাথিং’ থিমের প্রতিফলন ঘটেছে। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, “দেশের ফুটবলের জন্য টেকনো’র অব্যাহত সহায়তাকে আমরা স্বাগত জানাই। এই ধরনের পার্টনারশিপ আমাদের দেশে খেলাধুলার উন্নয়নে এবং তরুণ খেলোয়াড়দের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটি এফসি’র সাথে পার্টনারশিপের মাধ্যমে ফুটবলের সঙ্গে টেকনোর পথচলা শুরু হয়। এই পদক্ষেপ এই ব্র্যান্ডের যাত্রায় একটি বড় মাইলফলক, কারণ এভাবেই ফুটবল ফ্যানদের সাথে নতুন সম্পর্কের সূচনা হয় এই ব্র্যান্ডের। এরপর টেকনো বিভিন্ন টুর্নামেন্টে নিজেদের সম্পৃক্ত করেছে। বর্তমানে টেকনো এএফসি ক্লাব প্রতিযোগিতার অফিসিয়াল গ্লোবাল সাপোর্টার হওয়ার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ এবং অ্যাফকন ২০২৫- এর এক্সক্লুসিভ স্মার্টফোন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।  এই কোলাবরেশন টেকনো’কে খেলাধুলার মাধ্যমে মানুষের সাথে সংযুক্ত হতে এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ফুটবলকে সমৃদ্ধ করতে সহায়তা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী

1

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

2

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান শুর

3

এবার আর পাতানো নির্বাচন নয়, ইনসাফভিত্তিক ভোট নিশ্চিত করবে ইস

4

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

5

১৫ সেনা কর্মকর্তাকে আদালতের হাজিরার পর কারাগারে স্থানান্তর

6

ওয়েস্ট ইন্ডিজের দাপটে বিধ্বস্ত বাংলাদেশ, হোয়াইটওয়াশে শেষ সির

7

নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

8

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা, নিহত ১৮

9

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

10

২৬ ফেব্রুয়ারির পর ভোট? জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

11

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

12

রাজশাহীতে বিচারকের ছেলে সুমনের রহস্যমৃত্যু: শ্বাসরোধের ছাপ ও

13

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া সকলের প্রবেশ নিষিদ

14

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

আইসিটি দক্ষতা গড়ে তুলেই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে শি

17

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

18

নির্বাচন কমিশনের তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’

19

দুর্বল পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল বিএসইসি

20