ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহরুখ খানের ৬০তম জন্মদিনে চমক মুক্তি পেল ‘কিং’ সিনেমার বহুল প্রতীক্ষিত টিজার

বিনোদন ডেস্ক: বলিউডের বাদশাহ শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিয়েছেন। এই বিশেষ দিনে বিশ্বজুড়ে ভক্তরা উদযাপন করছেন তার জন্মদিন। 

তবে শুধু শুভেচ্ছাই নয়, সবাই অপেক্ষায় ছিলেন তার নতুন সিনেমা ‘কিং’-এর আপডেটের জন্য। সেই প্রতীক্ষার অবসান ঘটালেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এক্সে একটি ঘোষণামূলক ভিডিও প্রকাশ করে সিদ্ধার্থ আনন্দ আনুষ্ঠানিকভাবে ‘কিং’-এর প্রথম ঝলক সামনে আনলেন। 

মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

এর আগেই শাহরুখ খান নিজের ভক্তদের সঙ্গে #AskSRK সেশনে অংশ নিয়েছিলেন। 

সেখানে এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, আপনার পরের ছবি ‘কিং’ নিয়ে কী গোপন রহস্য লুকিয়ে রেখেছেন?’ উত্তরে শাহরুখ মজার ছলে লেখেন, সিদ্ধার্থ আনন্দ কিছু দেখাও না অবশেষে! 

ফ্যানদের সঙ্গে আমিও ক্লান্ত হয়ে গেছি গেসিং গেম খেলতে খেলতে আপনি ‘রিমেম্বার’ ‘দেয়ার ইজ’ বলে কীসের টিজ দিচ্ছেন?

গত কয়েক সপ্তাহ ধরে সিদ্ধার্থ আনন্দ একের পর এক রহস্যময় টুইট করে ভক্তদের আগ্রহ বাড়িয়ে তুলেছিলেন। 

৯ অক্টোবর তিনি লেখেন, টিক টক টিক টক। এরপর ২৯ অক্টোবর লেখেন, রিমেম্বার। ৩০ অক্টোবর পোস্ট করেন, ‘দেয়ার ইজ।’ তারপর ৩১ অক্টোবর ‘অনলি’ এবং ১ নভেম্বর ‘ওয়ান’। এই ধারাবাহিক পোস্টগুলো দেখে ভক্তরা অনুমান করেন, পরিচালক শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর ইঙ্গিত দিচ্ছেন।

সবকিছু মিলিয়ে শাহরুখ খানের জন্মদিন, ২ নভেম্বর, ছিল বড় ঘোষণা আসার সম্ভাব্য দিন। ঠিক তাই হয়েছে সেই দিনেই প্রকাশিত হয় ‘কিং’-এর ফার্স্ট লুক ভিডিও।

কিং’ একটি স্টাইলিশ অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ ঘাতকের চরিত্রে। 

ছবিটিতে আরও অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াতদের মতো তারকারা।

এছাড়া রানি মুখার্জিকেও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটি আগামী বছর থিয়েটারে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ রোধ করতেই হাদিকে গুলি: সার

1

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি থাকবে না: এটিএম আজহার

2

সংস্কার বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনও সময়মতো চাই: আখতার

3

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফির

4

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

5

প্রাণীকে সুস্থ রাখলেই মানুষ নিরাপদ সমাজ গড়ে উঠবে : প্রাণিসম্

6

দেশের সব সংস্কারই আইনের সূত্র মেনে হয়েছে: আইন উপদেষ্টা

7

বিএনপিতে যোগদান আমার জন্য সম্মানের: রেজা কিবরিয়া

8

ঢাকায় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট ‘কাভা কাপ’ শুরু বুধবার

9

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

10

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

11

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

12

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ ট

15

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনায় রাজশাহীতে বিএনপির দোয়

16

আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি ঢাকায় মোতায়েন

17

দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত, গণতন্ত্রে ফেরার এখনই সুযোগ

18

আজ রাতেই জ্বলজ্বল করবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

19

ঢাবিতে ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন ২০২৫

20