ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

ওশান নিউজ প্রতিবেদক : নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘খুব শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে যেহেতু বাংলাদেশের সব (কর্মী) এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি আপনাদেরকে জানাতে চাই, খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন। 

আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো? সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।    

মির্জা ফখরুল বলেন, আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা, তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাই।   

তিনি বলেন, এখন সংগ্রাম ও লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয় লাভ করার সংগ্রাম। এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে, যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। 

অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে। কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না।

মির্জা ফখরুল বলেন, একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব এ কথাটা খুব জোরেসোরে মনে রাখবেন। আজকে আমি পত্রিকায় দেখলাম, ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তাঁরা? ঔদ্ধত্য দেখান তাঁরা?

তিনি বলেন, আজকে আমাদের রুহুল কবির রিজভী সাহেব এখানে বলেছেন যে, পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কি না? আরেক ফ্যাসিবাদ অন্যদিক থেকে আমাদের ওপরে চেপে বসতে চাইছে কি না? আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কি না? সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আজকে এখানে যেসব আলোচনা হবে, শুধু শুনবেন আর নোট নিলেই হবে না। এগুলোকে জনগণের সামনে উপস্থাপিত করতে হবে... যে আমরা এই কাজগুলো করতে চাই। 

এটাই যদি আপনারা করেন, তাহলে নিশ্চয়ই জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হবে; আপনাদের জনগণকে উইন ওভার করতে হবে। একই সঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া চান বিএনপি মহাসচিব। 

দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার ন

1

পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন প্রশ্নের মুখে পড়লে দেশ সংকটে :

2

আকাশের চার উইকেট, জারিফের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১

3

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

4

সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশন

5

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি থাকবে না: এটিএম আজহার

6

থাইল্যান্ডে মিস ইউনিভার্স ২০২৫: মুকুটে মেক্সিকোর ফাতিমা বশ

7

রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পার

8

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

9

লেখনীশক্তির স্বীকৃতিতে ডিআরইউ’র সম্মাননা পেলেন ২৯ জন

10

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

11

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হ

12

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

13

সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাগম: সম্মিলিত খতমে নবুও

14

গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবিকেই টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

নির্বাচন কমিশনের তথ্য: দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজা

17

বিজয় দিবস স্কুল কাবাডিতে ধামরাইয়ের দাপট, বালক-বালিকা উভয় বিভ

18

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

19

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আন

20