ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

হকি যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক : আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপের আসর। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। 

বাংলাদেশ প্রথমবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে রোববার আনুষ্ঠানিকভাবে জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচিত হয়েছে।

জার্সি উম্মোচন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ‍ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এসময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে: কর্নেল (অব:) রিয়াজুল হাসান, জাতীয় হকি দলের হেড কোচ সিগফ্রিড আইকম্যান, অধিনায়ক মেহরাব হাসান সামিন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি, লক্ষ্যসহ বাস্তবতা নিয়ে বক্তব্য রাখেন বলেছেন হকি ফেডারেশনের সভাপতি। হকি ফেডারেশনের সভাপতি বলেন, এটি একটি অনন্য ক্ষণ এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের দল ভালো পারফর্মেন্সের মাধ্যমে দেশের পতাকা আরো উঁচুতে তুলে ধরবে।। 

শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি এবং একটি শৃঙ্খলাবদ্ধ দল সর্বদা জয়লাভ করে। মাঠের খেলায়  ১১ বনাম ১১ লড়াই হয়, প্রতিপক্ষ কোন দেশ বা দল বড় নয়, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করবে এবং ভাল নৈপুণ্য প্রদর্শন করবে এটিই আমার প্রত্যাশা। 

সাধারন সম্পাদক লে: কর্নেল (অব:) রিয়াজুল হাসান জানান আগামি ১৮ নভেম্বর দল ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বিশ্বকাপ শুরুর আগে টিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 

হেড কোচ সিগফ্রিড আইকম্যান বলেন, খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছি। আধুনিক হকিতে গতি ও দলগত সমন্বয়ের ওপরই সাফল্য নির্ভর করে।

আমরা সেটিরই প্রতিফলন রাখতে চাই অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, আমরা এখন ইউরোপীয় ধারাটা বুঝতে পেরেছি, আইকম্যানের মতো বড় কোচের অধীনে দলের খেলার ধারায়ও পরিবর্তন হয়েছে। আমরা গ্রুপের কোনো দলকে সমীহ করছি না তবে সম্মান করি। 

জাতীয় যুব হকি দলের সদস্যরা হলেন : মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয় থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হলো

1

খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় প্রটোকলে পৌঁছাল জাতীয় সংসদে

2

ক্ষমতায় এলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমা

3

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিল শুনানি নির্ধারিত: ২৮ অক্

4

দুই পরাশক্তির শীর্ষ নেতা এক টেবিলে: ট্রাম্প–শি বৈঠক শুরু

5

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা:

6

৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

7

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

8

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপো

9

বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের পথে এলডিপি

10

ওসমান হাদির ওপর হামলা দেশের ওপর আঘাত : সালাহউদ্দিন আহমদ

11

কামাল প্রত্যর্পণের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই : পররাষ্ট্র উপদ

12

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

13

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে কৃষি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিএ

14

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

15

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি জরুরি বৈঠক ডেকেছে

16

পল্টনে সমমনা আট দলের পাঁচ দফা দাবির সমাবেশ শুরু

17

আইসিটি দক্ষতা গড়ে তুলেই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে শি

18

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

19

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

20