ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে স্বাধীনতার শত্রুরা যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। 

বাংলাদেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। 

আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে আমরা এই মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। 

এজন্যই এই দিনটি আমাদের কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির স্থায়ী সদস্যরাসহ আমাদের দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে এসেছি। 

তিনি বলেন, আজকে এই মাজারে আমরা শপথ নিয়েছি, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখবার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে। আমরা শপথ নিয়েছি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি লড়াই করেছি, করছি এগুলো আমরা অব্যাহত রাখবো।

মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অত্যন্ত প্রহরী, স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 

তিনি অসুস্থ অবস্থায় আছেন। আমরা তার রোগ মুক্তির জন্য দোয়া চাইছি। একইসঙ্গে আমাদের নেতা তারেক রহমান যিনি নির্বাসিত বিদেশে অবস্থান করছেন, আমরা আশা করছি তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন। তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে-সংগ্রামকে আরও বেগবান করে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ লাখ টাকায় সালমান শাহ হত্যার পরিকল্পনা, আসামির জবানবন্দিতে

1

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ

2

উপকূলীয় অঞ্চলে সতর্কবার্তা, গভীর নিম্নচাপ রাতেই স্থলভাগে আঘা

3

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

4

মানবিক বাংলাদেশ গড়তে কোরআনের নির্দেশনা ছাড়া কোনো বিকল্প নেই:

5

রবিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বে ৮ দলের বিভাগীয় সমাবেশ

6

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

7

খালেদা জিয়ার স্মৃতি রোমন্থনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলব

8

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ঢাকায় হলিউড তারকা অরল্যান্ডো ব্

9

প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া, বিশ্বের নজরে লজ্জার

10

৫ ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো, চিকিৎসা গ্রহণে সক্ষম:

13

বিএনপি সরকার এলে দেশের উন্নয়ন গতি দ্বিগুণ নয়, শতগুণ : সালাহ

14

ব্ল্যাক ইজ হ্যাপি কালার পূর্ণিমার নতুন লুক মুগ্ধ করে ভক্তদের

15

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানিয়েছে ভুটান: মি

16

তারেক রহমানের আগমন ঘিরে ঢাকায় নিরাপত্তার চাদরে মোড়া বিমানবন্

17

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল নির্বাচন কমিশ

18

বনানীতে সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল, ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে

19

অবশেষে কমলো সোনার দাম: ভরিতে ২,৫০৮ টাকা ছাড়

20